জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্
ভক্তিমতি রমণী শ্রীমতী গীতারাণী গুহ-কে লিখা শ্রীশ্রীঠাকুরের পত্রাংশ সংখ্যা ১১
"ভগবানের কৃপায় আপনী সর্ব্বদা সর্ব্বতোভাবে ভগবানের দাস হইতে চেষ্টা করুন।ভগবান মঙ্গল করিবেন।কর্ত্তা হইয়া সত্যকে ছাড়িয়া অসত্য অর্থাৎ অস্থায়ী প্রকৃতির তারতম্যের দ্বারা দেহ গেহ সংসারের আশে পড়িয়া বিদ্যা বুদ্ধি ধন জন বৈভবাদী স্ব স্ব ভাগ্য নিয়া পড়িয়া থাকেন।সেই প্রকৃতিগুণের দ্বারা পরিত্রাণ ভিন্ন বুদ্ধিতে শান্তি অশান্তি জন্ম মৃত্যু এড়াইতে পারে না।
নাম করিতে হয় অর্থাৎ নামের দাস অভিমান যখন হয় তখন নাম পায়।কারণ কর্ত্তা অভিমান অহংকারের অধিন হইয়া নামকে ভুলিয়া যায় অস্থায়ী অসত্যতে বন্ধন হইয়া পরে সত্য জানিতে পারে না। মনের বেগ সহ্য করিয়া গোপাল গোবিন্দ নামের অধিন হইলে শান্তি পাইবেন।"
জয় রাম জয় গুরু ৷ গুরু কৃপাহি কেবলম্ ৷ভক্তিমতী রমণী শ্রীমতী গীতা রাণী গুহ-কে লিখা শ্রীশ্রীঠাকুরের পত্রাংশ সংখ্যা ১২"ভগবানের কৃপায় আপনী কর্তৃত্বাভিমানীর ভোগ আয়তনী দেহ প্রকৃতির তারতম্যে গঠিত দেহীকে বাসনা সকল ত্যাগ করিয়া সত্যের অংশ লাভ করিয়া নির্গুণ পরমতত্ত্ব যাহা ভোগভাগ্য ক্ষয় হয় তাহা লাভ করুন।"
ভক্তিমতি রমণী শ্রীমতী গীতারাণী গুহ-কে লিখা শ্রীশ্রীঠাকুরের পত্রাংশ সংখ্যা ১১
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 28, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 28, 2021
Rating:





No comments:
sri sri Ramthakur