গুরু কৃপাহি কেবলম
এই জগতের মধ্যে এমন জীব নাই যে ভগবানের সেবা না করে এবং এমন বস্তু ও অবস্থা নাই যে ভগবানের আশ্রয় না করিয়া থাকিতে পারে। এমন কোন শক্তি নাই যে ভগবৎ কৃপা ভিন্ন চালনা করিতে পারে। ভগবৎ শক্তিতে স্ব স্ব স্বভাবের চঞ্চলাদি দ্বারা ভগবানের সেবা কর্ম্ম সমাধি হইয়া থাকে। এই ভগবৎ প্রীতি অনুষ্ঠানকারী শাস্ত্রীগন বেদ বেদান্তে পুরাণে সকল প্রমাণ করিয়া দিতেছেন।কেবল কর্ত্তৃত্বাভিমানের দ্বারা ভগবৎ পদ ভুলিয়া কর্ম্মকার্য্য হইতে সুখ দুঃখ উদ্বর্ত্তন করিয়া জগতে গতাগতি দ্বারা সুখ দুঃখাদি সম্বন্ধ করিয়া লয়।সকল ভাব ভগবানে রাখিয়া পরমানন্দে ভগবৎ সেবাকার্য্য স্ব স্ব স্বভাবের দ্বারা সম্পাদন করিতে চাহে না।
বেদবাণী-১ /১৬৮
বেদবাণী-১ /১৬৮
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 14, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 14, 2021
Rating:



No comments:
sri sri Ramthakur