শ্রী শ্রী ঠাকুরের বানী

 শ্রী শ্রী ঠাকুরের বানী

জানেন ত অশ্বমেধ যজ্ঞ করিতে অশ্বকে ছাড়িয়া দিতে হয় ৷ এই অশ্ব হইল মন ৷ অশ্বের একজন রক্ষী থাকে, এই রক্ষী হইল ধৈর্য্য ৷ ইহার স্থান যজ্ঞকুন্ডের নিকট ৷ রক্ষী অশ্বের পেছনে দৌড়াইবে না বা উহার উপর কর্ত্তৃত্ব করিতে যাইবে না ৷ কর্ত্তৃত্ব করিতে গেলে বা অশ্বকে উদ্ধার করিতে গেলে যজ্ঞ পন্ড হইয়া যায়, রক্ষীর বিনাশ হয় ৷ অর্জ্জুন যখন বব্রুবাহনের নিকট হইতে যজ্ঞের অশ্ব উদ্ধার করিতে গিয়াছিলেন, তখন তাঁহার মৃত্যু হইয়াছিল পরে শ্রীকৃষ্ণ অর্থাৎ ধর্ম্ম গিয়া তাঁহাকে প্রান দান করেন ৷ সে জন্যই অশ্ব কে ছাড়িয়া দিয়া যজ্ঞকুন্ডের নিকট অপেক্ষা করিতে হয় ৷ অশ্ব দেশবিদেশ ঘুরিয়া যজ্ঞকুন্ডের নিকট ফিরিয়া আসে, কারন সে ত সীমাবদ্ধ ৷ ফিরিয়া আসা ভিন্ন তার অন্য গতি নাই ৷ ফিরিয়া আসিলেই যজ্ঞ সমাপ্ত হয় অর্থাৎ উদ্দেশ্য সিদ্ধ হয় ৷ ধৈর্য্য না ধরিয়া যদি অশ্বের পশ্চাৎ ছুটাছুটি করা যায় তবে আর অশ্বমেধ যজ্ঞ হয় না, হয় কেবল দক্ষযজ্ঞ ৷ কাজেই সর্ব্বপ্রকার কর্ত্তৃত্বাভিমান বিসর্জ্জন দিয়া ধৈর্য্য ধরিয়া থাকিতে হয়, তবেই উদ্দেশ্য সিদ্ধ হয়-
গুরুর কৃপাহি কেবলমl

 

শ্রী শ্রী ঠাকুরের বানী শ্রী শ্রী ঠাকুরের বানী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 12, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.