বেদবাণী-১ : ২১৩


 শ্রীশ্রীরাম ঠাকুরের শ্রীহস্ত লিখিত

বেদবাণী-১ : ২১৩
“সংসারে মান অভিমান ছাড়িয়া সকলের সঙ্গে বন্ধুত্ব, আপ্যায়তা, সরলতাভাব রক্ষা করাই পরম হিতকারী। সহিষ্ণুতা শক্তিরদ্বারা সকলেরই সকল দোষ মার্জ্জনা করিয়া নিরপেক্ষ, নির্জ্জন চিন্তুা ভাবনা রহিত হইয়া থাকিতে থাকিতে জগতের ঋণ মুক্ত হইয়া পরম শান্তিতে চিরকাল থাকিতে পারা যায়। কাহারো দোষ যদি কোনরূপে বুদ্ধির গোচর হয় তবে সেই দোষকে নিজের ভাগ্যলব্ধ বলিয়া জ্ঞাণ করিয়া লইতে হয়। যেমন আপন দন্তের দ্বারা আপন জিভ কাটিলে কষ্ট হয়, অথচ কাহারো দোষ দেওয়া যায় না, সেইরূপে এই সকল উপস্থিত মিত্র অমিত্র দোষাদি বহন করিয়া লইয়া পরম শান্তি পাইয়া থাকে।”
বেদবাণী-১ : ২১৩ বেদবাণী-১ : ২১৩ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 11, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.