জয়রাম
জয় শ্রী শ্রী রামঠাকুরের জয়।
শ্রীশ্রীঠাকুরের অলোকিক কার্যকলাপ।
১.ভীষণ-দর্শন একটি কাঁকড়া বিছাকে দেখে ইন্দুবাবু সেটিকে দেখে মারতে উদ্যত হলে ঠাকুর তাকে মারতে নিষেধ করলেন এবং অঙ্গুলি সংকেতে তাকে নিষ্ক্রমণের পথ দেখিয়ে দিলেন।বিছাটি ঠাকুরের অভিভাবিত পথেই বেরিয়ে যায়।
২.একদিন বৈকালে ঠাকুরের সঙ্গে ইন্দুবাবু সেন্ট্রাল এভেনিউর মোড়ে একটি গলির মধ্যে এসে পৌঁছান।হঠাৎ একাধিক ব্যক্তি মিলিতভাবে চিৎকার করতে থাকে, "পালান,পালান,মোষ ক্ষেপেছে।"
ঠাকুর আশ্বাস দেন,কোন ভয় নাই এইখানেই দাঁড়াইয়া থাকেন।ইন্দুবাবু সভয়ে ঠাকুরের পাশে দাঁড়িয়ে রইলেন মোষটি শিং উঁচিয়ে ক্ষিপ্রবেগে আসতে ঠাকুর একদৃষ্টে মোষটির দিকে তাকিয়ে রইলেন এবং সঙ্গে সঙ্গে তাঁর গতি মন্থর হয়ে গেল।মোষটি একটু দাঁড়াতে ঠাকুর তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সেও ধীরে ধীরে স্বাভাবিক গতিতে চলে গেল।
জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্ জয় রাম
শ্রীশ্রীঠাকুরের অলোকিক কার্যকলাপ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 13, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 13, 2021
Rating:




No comments:
sri sri Ramthakur