সদ্ গুরুর বাক্শক্তি কে অবলম্বন করে যে চৈতন্যযুক্ত নাম বা মন্ত্র তাহা তাহা ভগবানের একটি আর্বিভাব।

 পরম দয়াল শ্রীশ্রীঠাকুর শুধু নাম করার কথাই সকলকে বলেছেন---

একবার
ঠাকুরের একখানি প্রস্তরমূর্ত্তি তৈরি করা হবে৷ কুমিল্লা থেকে ফটোগ্রাফার এনে ঠাকুরের নানা অবস্থার ফটো তোলা হচ্ছে। এতে ঠাকুর একটু অস্বস্তি বোধ করতে লাগলেন এবং অবশেষে নিতান্ত অসহায়ের মত বলতে লাগলেন --- "পাথর কি কোনকালে নষ্ট হবে না? এ গরীব বামুনের একটি অনুরোধ ----- আপনাদের যা দিচ্ছি,৷ তাঁর যত্ন করেন। " ঠাকুর যে ভাবে অনুনয় করে আমাদের বলেছেন, তাতে তাঁর বাক্যপালন, অর্থাৎ নাম করাই আমাদের একমাত্র কর্ত্তব্য।
ঈশ্বরকে স্বতন্ত্র করে দেখা কিম্বা পাওয়া সম্ভব নয়। তাঁরই করুণাঘন মূর্ত্তি শ্রীগুরু ও শ্রীনাম - রূপেই তিনি আমাদের নিকট প্রকাশিত।
সদ্ গুরুর বাক্শক্তি কে অবলম্বন করে যে চৈতন্যযুক্ত নাম বা মন্ত্র তাহা তাহা ভগবানের একটি আর্বিভাব।
কাজেই নিরাকার ঈশ্বরকে ভাবতে গেলেও আমাদের একটি আকারের প্রয়োজন। এবং এ পটের ঠাকুরকে ভাবতে ভাবতে যখন প্রতিঘটেই তাঁর চিন্ময় স্বরূপটি উপলব্ধি হতে থাকবে, বা নাম করতে করতে যখন সব কিছুই নামময় হতে শুরু করবে তখন বুঝা গেল এবার আমরা ঈশ্বরকে পেতে আরম্ভ করছি।
অতএব একমাত্র ঠাকুরকে ভালবেসেই আমরা ভগবান বা ঈশ্বরকে পেতে পারি। একমাত্র প্রেমের জোরেই সান্তকে অনন্তরূপে অনুভব করা সম্ভব।.....
জয় গুরু জয় রাম
গুরু কৃপাহী কেবলম 🙏🙏
https://youtu.be/_0H_RrY1bwI
সদ্ গুরুর বাক্শক্তি কে অবলম্বন করে যে চৈতন্যযুক্ত নাম বা মন্ত্র তাহা তাহা ভগবানের একটি আর্বিভাব। সদ্ গুরুর বাক্শক্তি কে অবলম্বন করে যে চৈতন্যযুক্ত নাম বা মন্ত্র তাহা তাহা ভগবানের একটি আর্বিভাব। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 13, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.