শ্রীশ্রীঠাকুরের বেদবাণী দ্বিতীয় খন্ডের ২৬ নং পত্র
সত্য= স্থায়ী (অক্ষর), অসত্য=অস্থায়ী (ক্ষর) উপাধিতে আকৃষ্ট হইয়া লোক সমস্ত প্রকৃতিগত মন হইতে এই দ্বন্দ্ববিভাগের দাস হইয়া,জন্ম-মৃত্যু-জরার দ্বারা বন্দী হইয়া সত্যপদ যিনি গুণাতীত পরম ব্রহ্ম,যাঁহার জন্ম-মৃত্যু-জরা নাই,তাঁহাকে ভুলিয়া যায়।অতএব সর্ব্বদা সত্যের ব্রত করিবেন।তিনি সর্ব্বকলুষময় ঋণদায় হইতে উদ্ধার করিয়া নিবেন।যাহা হউক স্ব স্ব অধিকারের দাবী দাওয়া না করিয়া সর্ব্বতোভাবে কর্ত্তব্য পালনে যত্নশীল হউন।
শ্রীশ্রীঠাকুরের বেদবাণী দ্বিতীয় খন্ডের ২৬ নং পত্র
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 14, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 14, 2021
Rating:



No comments:
sri sri Ramthakur