বেদবাণী তৃতীয় খণ্ড, বেদবাণী- ২০)

                                              

                                                      বেদবাণী তৃতীয় খণ্ড, বেদবাণী- ২০)



ধর্ম্ম, ধৈর্য্যই কর্ম্ম, ধৈর্য্যই জ্ঞান, ধৈর্য্যই ধ্যান.....

সত্যকে ভুলিয়া প্রয়োগ গারদে প্রকৃতির তারতম্য অনুসারে মায়া প্রপঞ্চে বন্দী হইয়া......প্রকৃতির গুণের পরিচালনের দ্বারা বহুরূপ ইত্যাদি উপাধি অবলম্বন করিয়া সুখী দুঃখী ভাগ্য হইতেই ঘটিয়া থাকে। 

ভাগ্যই ফলদাতা, ভাগ্যকে মানিয়া ভাগ্যরথে চলিলে আর পরদেহ ভোগ করিতে হয় না জানিবেন। অবিদ্যারই তরঙ্গ হয়, বিদ্যা অবিদ্যা দুইভাগ ইহাকেই দ্বন্দ্ব বলে। 

ইহা হইতেই মন, বুদ্ধি, অহংকার উৎপন্ন হইয়া থাকে জানিবেন। শত চেষ্টা করিয়াও লোকে ভাগ্যের অতিরিক্ত কিছুই লাভ করিতে পারে না। মধ্য হইতেই দ্বন্দ্বই উপভোগ ভুগিতে হয়। 

অতএব ভাগ্যকে আশ্রয় করিয়া সকল ঋণ পরিশোধন করুন। ......নাম সংকীর্ত্তনকেই যজ্ঞ বলে এবং নিত্যানন্দ স্বরূপ জানিবেন।

ব্রহ্ম, বেদ, যজ্ঞ, ব্রাহ্মণরূপে প্রকাশ। ''যজ্ঞ, দানং তপ:কর্ম্ম, পরমাণি মণীষিণঃ''। 

যজ্ঞের জন্যই কর্ম্ম, সীমাজ্ঞানে কর্ম্মবন্ধ হয় জানিবেন।

 সত্যনারায়ণের আশ্রয় নিয়া থাকিলে কর্ম্মমুক্ত হইয়া যজ্ঞ সমাপন করিয়া থাকে জানিবেন। 

ভাগ্যরূপেই ভগবান, তাঁহাকে ভুলিয়া দুস্তর সাগরের উর্দ্ধঅধঃ গতির দ্বারা কূল পাইতে পারে না।

ধৈর্য্যই ধর্ম্ম, ধৈর্য্যই কর্ম্ম, ধৈর্য্যই জ্ঞান, ধৈর্য্যই ধ্যান জানিবেন। 

(বেদবাণী তৃতীয় খণ্ড, বেদবাণী- ২০)

 



বেদবাণী তৃতীয় খণ্ড, বেদবাণী- ২০) বেদবাণী তৃতীয় খণ্ড, বেদবাণী- ২০) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 12, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.