বেদবাণীঃ ৩ / ১৭৫।
লোক সকল স্বকীয় অপরাধের দ্বারা প্রকৃতির তারতম্য অনুসারে এই অস্থায়ী কালের কবলে পরিয়া ভিন্ন বুদ্ধির দ্বারা কলুষিত হইয়া শান্তি অশান্তি উপভোগ করে। ইহার [ ? ] কর্ত্তা হই বলিয়া আমি জ্ঞান বন্দী হইয়া পড়ি এবং কর্ত্তৃত্ব দ্বারা আমার জ্ঞানে বিমোহিত হই। সত্যকে জানাতে না পারিয়া আমার স্ত্রী, আমার পুত্র, আমার জাতি, মান, ধর্ম্ম, অধর্ম্মভাবে প্রমত্ত হইয়া পড়ি। কিন্তু ঘুমাইলে ইহার কেহই থাকে না। তখন সত্যই থাকে। যখন কর্ত্তা হইয়া জাগি তখন আমি ভাগে ভাগে দ্বিধা হইয়া পড়ি। অতএব এই কর্ত্তৃত্ব ছাড়িয়া যাহার যাহা ভাগ্য ভোগে আটক আছে তাহাতে বাধা না দিয়া সত্যকে আশ্রয় করিয়া থাকিলে সকলি আপনার হইয়া যায়। অবিচ্ছেদে সত্যকে পায়, ইহাই অভিসম্পাদ মুক্ত বলিয়া জানিবেন। এই ভাবকে আশীর্ব্বাদ জানিবেন। অভিসম্পাতের দরুনই এই সকল বৈষম্য সম্বন্ধ জ্ঞান হয়। নিজ নিজ অধিকারের দাবী না করিয়া কর্ত্তব্য সম্বন্ধে সচেতন থাকাই ধর্ম্ম।।।
বেদবাণীঃ ৩ / ১৭৫।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 11, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 11, 2021
Rating:



No comments:
sri sri Ramthakur