মা শব্দটী স্বভাব, পিতা শব্দটী ধর্ম, ধরা, ধার্য্য করা [?] । আমি কে, আমরা কর্তব্য কি, আমার তাপের কারণ কি ? এই অনুসন্ধানের দ্বারা পিতৃলোক সত্য, মাতৃলোক ধৈর্য্য সহিষ্ণুতাকে লাভ করিয়া সকল বন্ধন অর্থাৎ সকল ঋণ দায় হইতে মুক্ত হইয়া সত্যকে পাইতে পারে । ইহাই সত্যের সেবা, মনের দ্বারা কেবল পাশবদ্ধই হয়, ত্রাণ পাইতে পারে না
--শ্রীশ্রী রামঠাকুর ।
লক্ষ্য বস্তু ঠিক রাইখা ভগবানের যেকোনো নাম ধইরা ডাকলেই লক্ষ্য বস্তু আইসা হাজির হন।আসল বস্তু হইল লক্ষ্য, লক্ষ্য ঠিক তো সব ঠিক-শ্রীশ্রী রামঠাকুর।
সত্যং পরম্ ধীমহি । সত্যের কল্প নাই , অসত্যের অর্থাৎ অস্থায়ীর স্থিতি নাই । সত্য ধীরা, স্থীরা, গম্ভীরা, তাঁহান স্মরণে ত্রিলোকের ঋণ পরিশোধিত হয় জানিবেন । শ্রীশ্রী রামঠাকুর।এক নাম ব্যতীত মনে শান্তি পাইবার আর কোনো উপায় নাই---শ্রীশ্রী রামঠাকুর।
আমি আপনাদের নিকট সর্বদাই আছি । যেখানে “নাম” সেখানই রূপ জাগরণ থাকে ।--শ্রীশ্রী রামঠাকুর।
চিন্তা ভাবনা না করিয়া সকল বিষয়েই ধৈর্য্য দ্বারা ভোগ দিয়া যাইবেন। সকল ভার গুরুতে অর্পণ করিয়া যথাসাধ্য তাহার পথ ধরিয়া থাকিতে চেষ্টা করিবেন--শ্রীশ্রী রামঠাকুর।
জয়রাম।
শ্রী শ্রী রামঠাকুর এর অমৃত বাণী সমূহ। । জয়রাম।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 11, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 11, 2021
Rating:







No comments:
sri sri Ramthakur